আপার প্রাইমারির সার্টিফিকেট কবে? ভোটের আগেই, নাকি পরে? কি জানা গেল?
নজরবন্দি ব্যুরোঃ নিয়োগের পরীক্ষা হয়ে যাওয়ার পরেও একাধিক ক্ষেত্রে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে রাজ্যে। রেজাল্ট প্রকাশের দাবি জানিয়ে বারবার আন্দোলনে নেমেছেন চাকরি প্রার্থীরা। কিন্তু তারপরেও এখনো বেশিরভাগ ক্ষেত্রেই আশানুরূপ ফল পাননি তারা। এইরকমই সমস্যা সংকুল পরিস্থিতির মধ্যে রয়েছেন আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা।
পরীক্ষা হয়ে গেলেও এখনো উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা টেট সার্টিফিকেট পাননি। বিক্ষোভ, আন্দোলন কোনোকিছুতেই লাভ হয়নি এখনো অবধি। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় ভুগছেন আপারের শিক্ষক পদপ্রার্থীরা। টেটের সার্টিফিকেট কবে মিলবে? বড় প্রশ্ন এখন এটাই।
এদিকে রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। মে মাসের ১, ৩, ৫ তারিখ ভোট গ্রহণ হবে। তার আগে কি সার্টিফিকেট দেওয়া হবে আপার প্রাইমারির? সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে কোনোমতেই টেট পাশ সার্টিফিকেট দেওয়া হবে না। ভোট মিটে যাওয়ার পর স্কুল সার্ভিস কমিশন একটি মিটিং করবে। সেই মিটিং-এ ঠিক করা হবে, কবে উচ্চ প্রাথমিকের সার্টিফিকেট হাতে তুলে দেওয়া হবে চাকরি প্রার্থীদের।
আপার প্রাইমারির টেট সার্টিফিকেট প্রদানের বিষয়টি একটি অন-গোয়িং প্রসেস। তাই নির্বাচনের আগেই এই সার্টিফিকেট দিতে পারতো কমিশন। এক্ষেত্রে কোনোভাবেই কোড অফ কনডাক্ট বিধি লঙ্ঘন করা হয় না, জানিয়েছেন হাইকোর্টের আইনজীবীরা। তবে সে পথে যে হাঁটছে না কমিশন তার ইঙ্গিত মিলেছে খোদ কমিশন সূত্রেই। বিভিন্ন সমস্যার অজুহাত দেখিয়ে উচ্চ প্রাথমিকের সার্টিফিকেট প্রদানের বিষয়টিকে নির্বাচনের পরে পিছিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতি স্কুল সার্ভিস কমিশন।

No comments