বই উল্টো ধরেছেন শুভশ্রী? জবাবটা মুখের ওপরই দিলেন নায়িকা!
নজরবন্দি ব্যুরোঃ তিনি এখন শুধুই অভিনেত্রী শুভশ্রীই নন, তিনি পরিচালক রাজ চক্রবর্তীর বাগদত্তাও বটে। ফ্যানেদের হট ফেভারট যেমন তাঁরা, তেমন একই ভাবে বিভিন্ন সময়ে নেটিজেনদের ট্রলের শিকারও হয়েছে এই জুটি। সোমবার রাজ চক্রবর্তীর পোস্ট করা একটি ভিডিওকে ঘিরে ফের আলোচনা-সমালোচনা দুই-ই শুরু করেন নিন্দুকেরা।
পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছিলো, একটি বই উল্টো করে ধরে পড়ছেন শুভশ্রী। ছবির ক্যাপশনে রাজ মজা করে লিখেছেন, "সব সময় বই নিয়ে ব্যস্ত, আমার কি হবে?" এর পরেই সমালোচনা শুরু হয়ে যায়, বই উল্টো ধরে কি পড়ছেন শুভশ্রী?
কিন্তু সব সমালোচনা এবং কৌতূহলের যোগ্য জবাব দিলেন নায়িকা। সোমবারই আরেকটি ভিডিও পোস্ট করেন রাজ। আর সেখানেই সব স্পষ্ট করেন শুভশ্রী। ভিডিওতে তিনি জানান, বইটির মলাটটিই ওরকম বিশেষ ধরণের, যার সামনের দিকটি সোজা করে মলাট এবং পেছন দিকটি উল্টো করে মলাট লাগানো।
বই উল্টো ধরে মোটেই পড়ছিলেন না তিনি। তার এই জবাবের পর সব নিন্দুকের মুখে কুলুপ!
উল্টো বই? মোটেই না! কি বললেন শুভশ্রী? ভিডিও

No comments