Header Ads

রেকর্ড পরিমানে কমল গ্যাসের দাম। দেখেনিন কত কমল।

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি জানিয়েছে, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপিছু কম হচ্ছে ৩৫.৫০ টাকা।
ফলে ১৪.২ কেজির একটি সিলিন্ডারের দিল্লিতে দাম পড়বে ৬৫৩.৫০ টাকা। আগে ওই দাম ছিল ৬৮৯ টাকা।দাম কমার ফলে এখন থেকে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের নতুন দাম হবে ৬৭৬ টাকা। মুম্বইয়ে এই দাম হবে ৬২৫ টাকা ও চেন্নাইয়ে হবে ৬৬৩.৫০ টাকা।

অন্যদিকে, ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কলকাতায় হবে ৪৯৪.৩৩ টাকা। মুম্বইয়ে এই দাম হবে ৪৮৯.০৪ টাকা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.