Header Ads

ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে শাস্তি কমানোর আবেদন জানাতে চলেছেন স্মিথ-ওয়ার্নাররা।

নজরবন্দি ব্যুরোঃ কেপ টাউন টেস্ট বল বিকৃতি কাণ্ডে স্টিভ স্মিথ, ডেভি়ড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যনক্রফ্টেরকে এক বছরের জন্য
নির্বাসিত করেছে।শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট নয়, ঘরোয়া ক্রিকেট এবং অন্য দেশের ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারবেন না ওই তিন দোষী ক্রিকেটার। তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে শাস্তি কমানোর আবেদন জানাতে চলেছেন স্মিথ-ওয়ার্নাররা।এক বছর ঘরোয়া ক্রিকেটে না খেললে নির্বাসন কাটিয়ে ফের জাতীয় দলে ফিরতে আরও বেশ কিছুটা সময় লেগে যাবে।

এছারাও যেহেতু কোনও রকম শুনানি ছাড়াই শাস্তি হয়েছে স্মিথ-ওয়ার্নারদের তাই আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ পান নি তাঁরা। তিন ক্রিকেটারের শাস্তি শিথিল করার ব্যাপারে আবেদন জানানোর বিষয়টিও তাই খতিয়ে দেখছেন স্মিথদের আইনি পরামর্শদাতারা।এদিকে ১২ এপ্রিল শুনানি হতে চলেছে তাঁদের।শোনা যাচ্ছে, সেই শুনানিতে শাস্তি কমতে পারে তিন ক্রিকেটারের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.