মাতৃভাষা নয়, হিন্দি ভাষাই দেশভক্তির পরিচায়ক? দেশাত্মবোধের আজব শর্ত কেন্দ্রের! অভিযোগ।
নজরবন্দি ব্যুরোঃ দেশাত্মবোধ তথা দেশ ভক্তির নতুন নতুন সংজ্ঞা বিভিন্ন সময়ে সামনে এনেছে কেন্দ্রের বিজেপি সরকার। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পোস্টারেও যেন ফুতে উঠলো দেশভক্তির অদ্ভুত রকম ;বিজ্ঞাপন'। এই ঘটনা সামনে আসতেই ফের সরব হলেন সাংসদ ঋতব্রত।
সম্প্রতি বিজয়া ব্যাঙ্কের একটি পোস্টারে দেখা যায়, "হিন্দি মে কাম কিজিয়ে, দেশভক্তিকা পরিচয় দিজিয়ে"। এই ধরণের পোস্টারের বিরুদ্ধে গিয়ে প্রশ্ন তোলেন ঋতব্রত। অর্থমন্ত্রীর কাছে তিনি জানতে চান, দেশভক্তির পরিচয় কি শুধুমাত্র হিন্দি ভাষায় কথা বলা? প্রত্যেক দেশবাসী তাদের মাতৃভাষায় কথা বললে তারা কি দেশদ্রোহীর তালিকায় পড়েন? এই পোস্টার তো সেরকমই বলছে!

এর জবাবে সংশ্লিষ্ট মন্ত্রক সম্পূর্ণ অস্বীকার করে জানায়, এই ধরণের কোনো পোস্টার দেওয়া হয়নি বিজয়া ব্যাঙ্কের তরফে। কিন্তু পোস্টারটিই তো তার জলজ্যান্ত প্রমাণ। অথচ তা একেবারে স্বীকার করতেই নারাজ অর্থ মন্ত্রী। এই ধরণের সত্য অস্বীকার করার কারণ কি? প্রশ্ন তুলেছেন নির্দল সাংসদ।

একই সাথে আরও বেশ কিছু বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে গিয়ে প্রশ্ন তোলেন এদিন ঋতব্রত। ধনী কর্পোরেট হাউজ গুলির তাঁবেদারির অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নতুন নয়। সেই প্রশ্ন আরেকবার তুলে ঋতব্রত জানতে চান, মেজর কর্পোরেট হাউজ গুলির ঋণ শোধ না করার বিষয়টি কি পিএসবি-র নন পারফর্মিং অ্যাসেট বিষয়টিকে প্রভাবিত করছে না? যদিও এবিষয়ে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্র। ওই ঋণ খেলাপি কর্পোরেট হাউজ গুলির নাম অবধি ডিসক্লোস করতে চাইছে না কেন্দ্রীয় সরকার? কেন? কি স্বার্থে? প্রশ্ন তুলেছেন সাংসদ।

No comments