Header Ads

দিনে দুপুরে সাংবাদিকের শ্লীলতাহানির চেষ্টা সল্টলেকে।


নজরবন্দি ব্যুরোঃ ফের শহর কলকাতায় শ্লীলতাহানির মতো ঘটনা ঘটলো। দিনের বেলা এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির চেষ্টা করলো এক মধ্যবয়স্ক ব্যক্তি।
অভিযোগ কারী সাংবাদিকের বক্তব্য অনুযায়ী, অটো ধরার জন্য তিনি সল্টলেকের সিজে ব্লকে অপেক্ষা করার সময় এক মাঝবয়সী ব্যক্তি তাঁকে দেখে অশালীন মন্তব্য এবং অঙ্গভঙ্গি করতে শুরু করেন। এরপর তিনি সাহায্যের জন্য চিৎকার করলে পুলিশ এসে তাঁকে সাহায্য করে। পাশাপাশি ওই ব্যক্তিকে ধরে ফেলে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.