Header Ads

ফের শিশু যৌন নিগ্রহ, গ্রেপ্তার তিন।


নজরবন্দি, আসানসোলঃ কুলটি থানার নিয়ামতপুর অঞ্চলে দুটি পৃথক ঘটনায় দুই শিশুকন্যার উপর যৌন নিগ্রহের ঘটনা ঘটে। প্রথমটি কুলটি নিউ রোড সংলগ্ন এলাকায় এক ৪ বছরের শিশু কন্যাকে খেলার ছলে ডেকে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করা হয়৷
ঘটনার প্রেক্ষিতে এলাকায় পূর্ব পরিচিত দুই নাবালককে গ্রেপ্তার করা হয়৷ পাশাপাশি অন্য একটি ঘটনায় কুলটির ব্রহ্মচারি স্থানে ছয় বছরের শিশু কন্যাকে যৌন নিগ্রহ করা হয়৷ এই ঘটনায় পুলিশ প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করেছে। দুটি ঘটনাই ঘটেছে সোমবার রাতে এক ঘন্টার ব্যবধানে৷
পস্কো আইনে এদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ মঙ্গলবার অভিযুক্ত দুই নাবালককে বর্ধমান জুভেলাইন কোর্টে তোলা হবে এবং অভিযুক্ত যুবককে আসানসোল কোর্টে তোলা হবে বলে জানা গেছে৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.