পেট্রোল ডিজেলের দাম বেড়ে আকাশছোঁয়া।
নজরবন্দি ব্যুরোঃ এবার লাগামছাড়া হল পেট্রোলের দাম। বিগত চার বছরের মধ্যে সর্বোচ্চ হল পেট্রোলের দাম। সেই সাথে পাল্লা দিয়ে বাড়লো ডিজেলের দাম।
রাজধানী দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ১৮ পয়সা বেড়ে হয়েছে ৭৩.৭৩ টাকা। আর ডিজেলের দাম হল ৬৪.৫৮ টাকা। এককথায় মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে পেট্রোল ডিজেলের দাম। প্রসঙ্গত আন্তর্জাতিক মার্কেটের সাথে তাল মেলাতে এক্সাইজ ডিউটিতে ছাড় দিচ্ছিল তেল মন্ত্রক। কিন্তু সেই ছাড় তুলে নেওয়া হয়েছে এবারের বাজেটে। ফলে চার বছরের মধ্যে সবচেয়ে বেশি হল পেট্রোলের মূল্য।

No comments