আইপিএল-এর উদ্বোধনী মঞ্চে অনিশ্চিত রনবীর!
নজরবন্দি ব্যুরোঃ আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে পারবেন রনবীর সিং? এই মুহূর্তের সবচেয়ে প্রশ্ন এটাই। প্রশ্নের নিশ্চিত উত্তর না মিললেও ইঙ্গিত যা মিলছে তাতে হতাশ হবেন রনবীরের ভক্তরা।
রনবীরের মুখপাত্র জানিয়েছেন, একটি ফুটবল ম্যাচে খেলতে গিয়ে কাঁধে গুরুতর চোট পান অভিনেতা। ডাক্তাররা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। আর সেই কারণেই আগামি ৭ এপ্রিল আইপিএল-এর উদ্বোধনী মঞ্চে রনবীরের ঝলক দেখা যাবে কিনা সেই বিষয়টি চূড়ান্ত অনিশ্চিত হয়ে পড়েছে।
প্রসঙ্গত, আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ৫ কোটি টাকা নিয়েছেন 'বাজিরাও'। কিন্তু আপসোস একটাই, শেষ পর্যন্ত কি উদ্বোধনী সন্ধ্যায় দেখা যাবে ভক্তদের প্রিয় অভিনেতাকে?

No comments