Header Ads

তৃণমূল ছেড়ে বিজেপিতে পঞ্চায়েত প্রধান, নেতা সহ পাঁচ শতাধিক।



নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার কাজ শেষ। নির্বাচনের আর বাকি নেই ১৫ দিনও। এই সময়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিদায়ী পঞ্চায়েত প্রধান, তৃণমূল নেতা সহ প্রায় ৫০০ জনের বেশি তৃণমূল কর্মী।

ধুপগুড়ির ঝার আলতা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী পঞ্চায়েত প্রধান জগন্নাথ রাভা, তৃণমূল নেতা দীনেশ রায়, পঞ্চায়েত সমিতির সদস্য মালতী রাভা সহ ৫০০-র বেশি তৃণমূল কর্মী। ধুপগুড়ি পুরসভার কাউন্সিলর কৃষ্ণদেব রায় এবং বিজেপির অঞ্চল সভাপতি রাজকুমার বর্মন দলে যোগ দেওয়া নতুন কর্মীদের হাতে তুলে দেন দলীয় পতাকা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.