Header Ads

পঞ্চায়েত ভোট নিয়ে আইনি জটিলতার ইঙ্গিত! সুপ্রিমকোর্টে বিজেপি।

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার আদালতের দ্বারস্থ হল গেরুয়া শিবির। তাদের মূল দাবি সুষ্ঠু ও শান্তিতে নির্বাচন।
পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পর থেকে মনোনয়ন পেশের শুরুর পর্ব পর্যন্ত যে ভাবে হিংসা ছড়িয়েছে বিভিন্ন জেলায়, তাতে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে এবারের পঞ্চায়েত ভোট খুব একটা শান্তি পূর্ণ হবে না।

বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মীরা শাসক দলের হাতে মার খাচ্ছেন বলে অভিযোগ। আবার তেমনই শাসক দলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হচ্ছে বিভিন্ন এলাকা।
মঙ্গলবারই বাম ও বিজেপির বেশকিছু নেতা আক্রান্ত হবার খবর এসেছে।

এই রকম পরিস্থিতিতে রাজ্যপালের কাছে দরবার করেই থেমে থাকছে না বঙ্গ বিজেপি। এবার তারা সুপ্রিম কোর্টে মামলা করল। এখন দেখাযাক এই নির্বাচন নিয়ে সুপ্রিমকোর্ট কি সিদ্ধান্ত দেয়। আর সেই দিকে তাকিয়ে এই রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.