আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা কমনওয়েলথে।
শুভব্রত মুখার্জিঃ নিরাপত্তার সর্বাধুনিক ব্যবস্থাপনা থাকবে কমনওয়েলথে। ফাইটার জেট ও ড্রোন গানের সুরক্ষা বলয় দ্বারা পরিচালিত হবে কমনওয়েলথ গেমস৷ নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখতে চায়না অস্ট্রেলিয়া সরকার৷ জঙ্গি হামলা মোকাবিলায় থাকছে বিশেষ কমান্ডো বাহিনী৷
কুইন্সল্যান্ড সিটির স্টেডিয়ামের আকাশে চক্কর কাটছে অস্ট্রেলিয় বিমান বাহিনীর বিশেষ ফাইটার জেট৷ তৈরি প্যারাসুট বাহিনী৷ দমকল সহ আপৎকালীন প্রতিরক্ষা ও উদ্ধারকারী দলও প্রস্তুত৷ যে কোনওরকম পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুতি সম্পন্ন৷ কমনওয়েলথ গেমস দেখতে বিভিন্ন দেশ থেকে প্রায় ৬ লক্ষ ৭২ হাজার দর্শক উপস্থিত হয়েছেন৷ দেশের প্রতিটি বিমানবন্দর কর্তৃপক্ষকে বিশেষ সতর্কতা ও সিকিউরিটি চেকিংয়ের নির্দেশ দিয়েছে সরকার৷
বিমান বন্দর ছাড়াও রেল স্টেশন, বাস স্ট্যান্ড, বন্দরগুলিতেও থাকছে নিরাপত্তার কঠোর ব়লয়। কুইন্সল্যান্ডের কারারা স্টেডিয়ামে উদ্বোধন হবে ২১তম কমনওয়েলথ গেমসের৷ অনুষ্ঠানে থাকছেন দেশের রাষ্ট্রপ্রধান সহ ভিভিআইপি অতিথিরা৷ দেশের সর্বত্র জারি হয়েছে বিশেষ সতর্কতা৷

No comments