Header Ads

আদালতে ঝুলে থাকল পঞ্চায়েত নির্বাচনের শুনানি। রায়দান মঙ্গলবার?

নজরবন্দি ব্যুরো:পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের শুনানি পিছিয়ে গেল। মঙ্গলবার দুপুর ২ টোয় শুরু হবে পরবর্তী শুনানি।প্রয়োজনে প্রতিদিন মামলার শুনানি চালিয়ে এই গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করার নির্দেশ।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে বড় ধাক্কা খেল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন।
সিঙ্গেল বেঞ্চের স্থগিতাদেশের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেও, রাজ্যকে ফের সিঙ্গেল বেঞ্চেই ফিরে যাওয়ার নির্দেশ দিলেন বিচারপতি।
একই সঙ্গে নির্বাচন কমিশনকেও বিচারপতিদের প্রশ্নের মুখে পড়তে হয়।
শুনানি শেষে রাজ্য সরকারকে ফের সিঙ্গেল বেঞ্চে যাওয়ার পরামর্শ দেন বিচারপতিরা। আজ বিকেল সাড়ে ৪টেয় এই মামলার রায়দানের কথা ছিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.