Header Ads

ভোটারদের বাগে রাখতে রাতের অন্ধকারে দুষ্কৃতী তান্ডব রায়গঞ্জে।


রায়গঞ্জ ১৬ এপ্রিল : পঞ্চায়েত ভোটের আগে এলাকার ভোটারদের বাগে রাখতে  রাতের অন্ধকারে দুষ্কৃতী তান্ডব রায়গঞ্জে। বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।গতকাল রাত্রে  ঘটনাটি ঘটেছে  উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দক্ষিণ সোহারই এলাকায়। এই ঘটনার পর এলাকার মহিলারা একজোট করে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবীতে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

রবিবার রাতে ঘটনাটি  রায়গঞ্জ থানার দক্ষিণ সোহারই এলাকায় ঘটলেও এখন ও পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেফতার করে উঠতে পারেনি।তবে স্থানিও বাসিন্দাদের অভিযোগ পুলিশের সামনেই ওই শাসক দলের আশ্রিত দুষ্কৃতিরা  দাপিয়ে বেড়লেও পুলিশ কাউকেই  গ্রেফতার করছেনা।

অপরদিকে স্থানিও সুত্রে জানা গেছে, গতকাল  মাঝ রাতে ওই এলাকায় কয়েকজন দুষ্কৃতী বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। এলাকাবাসীর অভিযোগ, শাসক দলের দুষ্কৃতীরা বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে ভয় ও সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রাখার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে।
রাতেই এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর সোমবার সকালে পুলিশ ফের তাঁদের ডেকে পাঠালে এলাকার মহিলারা একজোট হয়ে রায়গঞ্জ থানায় হাজির হয়।

এলাকার মহিলাদের  আরও অভিযোগ,পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধী প্রার্থীদের বেছে বেছে হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে তারা। অবাধ এবং শান্তিতে ভোট করা, এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য পুলিশের কাছে দাবী জানানো হয়েছে। পুলিশ দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে সামিল হবার হুমকি দিয়েছেন দক্ষিণ সোহারই এলাকার মহিলারা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.