Header Ads

রাত পোহালেই রাম নবমী, মস্তক মুণ্ডন করে জয় শ্রীরাম লেখার ধুম! Super Exclusive

নজরবন্দি ব্যুরো: রাত পেরলেই রাম নবমী। আর তার আগে সেজে উঠেছে বীরভূমের রামপুরহাট এলাকা। আজ থেকে শুরু হয়ে গিয়েছে রাম নবমী নিয়ে বর্ণময় প্রচার। কেউ তাদের মাথার চুলে আবার কেউ তাদের গেঞ্জিতে আবার কেউ তাদের জামাতে জয় শ্রী রাম লিখতে ব্যস্ত।

আর সেই চিত্র গুলি স্পষ্ট প্রমাণ করে এই রাজ্যে বিজেপি বাড়ছে। মাথাতে জয় শ্রী রাম এলাকার সেলুন গুলিতে যেভাবে যুবকদের লাইন। আর এই চিত্র খুব একটা সুখের খবর নয় তৃণমূল সরকারের কাছে।
https://youtu.be/sQ5gQB4zo84



প্রসঙ্গত, বেশ-কিছুদিন আগে এই রাজ্যের উপনির্বাচন গুলিতে যেভাবে বঙ্গ বিজেপি তাদের শক্তি বাড়িয়েছে তাতে বেশ চিন্তায় রাজ্যের শাসক দল থেকে এই রাজ্যের বাম দল গুলি। তার উপর গত কাল রাম নবমী নিয়ে এই রাজ্যের যুবকদের মধ্যে উন্মাদনা যেভাবে বাড়ছে তাতে শুধু চিন্তিত নয় শাসক তৃণমূল , চিন্তিত সিপিআই(এম)। কারণ, শেষ উপনির্বাচন গুলিতে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে বিজেপি দ্বিতীয় স্থান দখল করেছে।

আর এর ফলে অস্তিত্ব রক্ষার সঙ্কটে ভুগছে সিপিআই(এম)।
https://youtu.be/vY6k58CsgH8

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.