Header Ads

ইটাহারে পরিবেশ সচেতনতা নিয়ে আলোচনা সভা।

নজরবন্দি ব্যুরোঃ পরিবেশ আজ নানা ভাবে ক্ষতিগ্রস্ত।আমাদের সচেতনতা ও শিক্ষার অভাবে কখনো জেনে আবার কখনো না জেনেই পরিবেশের অবনমনে মেতে উঠেছি আমরা।
একবিংশ শতাব্দীর উন্নয়নের চরম শিখায় পৌঁচ্ছেও পরিবেশের অবনমন নিয়ে বিন্দু মাত্র বিচলিত নই আমরা। পৃথিবী থেকে ১.৬ বিলিয়ণ প্রাণীকূল ও উদ্ভিদ আজ লুপ্ত ও লুপ্তপ্রায়ের পথে। তার ভয়াবহকতার কথা ভেবে যুগ যুগ ধরে কিছু প্রকৃতিপ্রেমী মানুষ এসেছে মানুষের কাছে। যার প্রত্যক্ষ ও পরক্ষ প্রভাব পরেছে আমাদের মত সাধারণ মানুষদের কাছে।পশ্চিমবঙ্গের people's march for environment committee গত১৯শে ফেব্রুয়ারী থেকে ২৫শে মার্চ২০১৮ পর্যন্ত সারা রাজ্য জুড়ে পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত পরিবেশ সচেতনতা পদযাত্রায় সামিল হয়েছেন।

এছারও গত ২৬সে ফেব্রুয়ারি GEO-GUIDANCE এর উদ্যোগ ও দেওয়ান আব্দুল গণি কলেজের N. S. S শাখার সহযোগীতায় ইটাহার ব্লক সেমিনার হলে একদিনের পরিবেশ সচেতনতা মূলক আয়োজন করা হয়। আলোচনা সভা থেকেই ১০০০ কিমি পথ হেটে আসা মানুষদের পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন ইটাহারের সভাপতি আব্দুস সামাদ মহাশয়,সমাজসেবী ইন্দ্রনীল আচার্য ও সোনাবুল হোসেন মহাশয়। সভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুল গণি কলেজের অধ্যাপক ডঃ মুহাম্মদ ইসমাইল, ডঃ তাপস পাল (রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়) অধ্যাপক মহাফুজুর রহমান(মালদা কলেজ) বিশিষ্ট পরিবেশ বিদ তুহিন শুভ্র মন্ডল, people's march for environment committee convenor রাহুল দেব বিশ্বাস , Geo Guidance এর কর্ণধার

জাহিরুদ্দিন আহমেদ অধ্যপক মানিরুল ইসলাম ও প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ প্রেমী অর্পণ বসাক, দিবাকর সরকার,সেলিম আক্তার, দীপক বিশ্বাস ও পার্থ মাসুদ রানা,শামিম আক্তার, সুমন সহ অনান্য রা।
অনুষ্ঠানের শুরুতেই অধ্যাপক ইসমাইল বর্তমানে বৃক্ষছেদন তার কুফল ও ভারতে তার ভয়বাহকতার বিষয়ে আলোকপাত করেন। পরিবেশবীদ তুহিন বাবু নদীর নব্যতা হ্রাস তথা পূর্ণভবা, অত্রাই, শ্রীমতি নদীর বির্পযস্ত অবস্থার কথা তুলে ধরেন। পরিবেশবিদ জাহিরুদ্দিন আহমেদ পরিচালক হিসাবে সকলকে স্বাগত জানিয়ে থার্মোকল ও প্লাস্টিক ব্যবহারের ভয়বহকতার দিক টি তুলে ধরেন এবং তার বিকল্প ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত পরিবেশ প্রেমী অর্পণ বসাক পূর্ণভবার বর্তমান অবস্থা নিয়ে নিজের লেখা কবিতা বিবর্ণ পূর্ণভবা পাঠ করেন। অধ্যাপক মহাফুজুর রহমান পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আইন সম্পর্কে মানুষ কে সচেতন করেন। অধ্যাপক ডঃ তাপস পাল বলেন আমাদের অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই ।কিন্তু পরিবেশের অসুখ হলে পরিবেশ কোথায় যাবে?? তাই আগে আমাদের সচেতন হতে হবে। গবেষক হাসিব হাসান কুলিক ফরেস্টের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।



রাহুল বাবু ও কৌশিক বাবু তাদের দীর্ঘ পথ হেটে আসার অভিজ্ঞতার কথা আমাদের জানালেন ।তাদের সেই শ্লোগান 'এ শতাব্দী সবুজ শতাব্দী' এই আবেদন জানান। অধ্যাপক মনিরুল বাবু ধর্মের আলোকে পরিবেশের গুরুত্বের কথা জানান। এছাড়া পরিবেশ প্রেমী দিবাকর বলেন অনুপমের সুরের সাথে বলতে চাই 'এবার মরলে গাছ হবো'।
GEO-GUIDANCE এর কর্ণধার জহিরুদ্দিন আহমেদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিনে এ দিনের অনুষ্ঠান সমাপ্তী ঘোষনা করা হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.