Header Ads

২টাকা কেজি চাল নিয়ে কেন্দ্রের তদন্তের হুমকি!! গুরুতর অসুস্থ খাদ্যমন্ত্রী! ব্যাপক বিতর্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে ২ টাকার কেজি দরে যে চাল দেওয়া হয়, সেই নিয়ে এবার তদন্ত করতে চায় কেন্দ্র। এই নিয়ে রাজ্য সরকারের কাছে খবর এসেছে। লিখিত ভাবে কেন্দ্র জানিয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
তদন্তের এই বিষয় নিয়ে মঙ্গলবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কেন্দ্রকে আক্রমণ করেন। তিনি বলেন, ওরা তদন্ত করার কে?‌ খাদ্যসাথী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতার 'স্বপ্নের প্রকল্প'। সেই নিয়ে কেন্দ্র বলার কে?‌ জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, কেন্দ্রের কাছে থেকে এখনও আমরা লিখিত ভাবে কিছু পাইনি। তদন্তের বিষয়ে আমরা ভয় পাই না। যদিও এই নিয়ে তদন্ত করার কোনও অধিকার কেন্দ্রের নেই। খাদ্যমন্ত্রী বলেন, রেশনের দোকানে আমাদের লক্ষ্য আছে। প্রতিনিয়ত খাদ্য দপ্তরের ইনস্পেক্টররা দেখছেন। আমি নিজেও রেশনের দোকানে যাচ্ছি। ডিলারদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে।




এর পর আজ হটাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অসহ্য বুকে ব্যাথা নিয়ে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, এর আগে একই ভাবে তদন্তের ভয় দেখিয়ে তৃণমূল নেতা সুলতান আহমেদকে অসুস্থ হতে বাধ্য করা হয়ে ছিলো। অকালে চলে যেতে হয়ে ছিল ওই সাংসদকে। সুলতান আহমেদের মৃত্যুর পর এমনি অভিযোগ করে ছিলেন তৃণমূল নেতারা।
আর আজ আবার মন্ত্রীর অসুস্থ হওয়া নিয়ে রাজনৈতিক মহলের একটা বড় অংশ সেই একই অভিযোগ তুলছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.