Header Ads

সহবাসের অভিযোগে অভিযুক্ত টেবল টেনিস স্টার সৌম্যজিত ঘোষ!

নজরবন্দি ব্যুরোঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেছেন এক তরুণী । যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি হলেন টেবল টেনিস তারকা অলিম্পিয়ান সৌম্যজিৎ ঘোষ।
শুধু তাঁর বিরুদ্ধেই নয়, তাঁর পরিবারের বিরুদ্ধেও শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। জাতীয় টেবল টেনিস দলের সদস্য হিসেবে জার্মান ওপেনে খেলতে গিয়েছেন সৌম্যজিত। সেখান থেকে ফিরে কমনওয়েলথ গেমস-এ খেলতে যাওয়ার কথা রয়েছে সৌম্যজিতের।তরুণীর পরিবারের দাবি, ২০১৫-তে ফেসবুকের মাধ্যমে সৌম্যজিতের সঙ্গে পরিচয় হয় সেই সময়ের নাবালিকার। সেই সময় নাবালিকাও টেবল টেনিস খেলায় দুজনের পরিচয় গভীর হয়। এমন কী সৌম্যজিতে বাঘাযতীনের ফ্ল্যাটে যাতায়াতও ছিল বারাসতের ওই নাবালিকার।

মেয়ে গর্ভবতীও হতে পড়ে বলে দাবি বর্তমানে তরুণীর পরিবারের। ঘটনাটি সৌম্যজিতের পরিবারকে জানিয়ে গর্ভপাত করা হয়। মেয়ে সাবালক হওয়ার পর একাধিকবার তরুণীর পরিবারের তরফে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হয়। কিন্তু সৌম্যজিতের পরিবারের তরফে অনিচ্ছার কথা জানানো হয় বলে অভিযোগ। এমন কী ২৮ ফেব্রুয়ারি বাঘাযতীনের ফ্ল্যাটে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেই সময় ঘোষ পরিবারের তরফে ইনোভা গাড়ি দাবি করা হয়েছিল বলে অভিযোগ।উলেক্ষ গত বছরেই অর্জুন পুরস্কার পেয়েছিলেন সৌম্যজিৎ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.