Header Ads

দিলীপ ঘোষকে 'হনুমান' বললেন সুজন, মদন দেবেন লেজ!

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে রামনবমী শোভাযাত্রা নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে রাজ্য বিজেপি। অস্ত্র নিয়ে শোভাযাত্রার কথা প্রথমে বলা হলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে গেরুয়া মেরুর নেতৃত্ব।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এবারের রামনবমীর শোভাযাত্রায় তিনি গদা কাঁধে নিয়ে হাঁটবেন। দিলীপ ঘোষের এই কথার পরে সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র বক্রোক্তি করে বলেন, "এতদিন উনি রাম সাজতে ব্যস্ত ছিলেন। কিন্তু রামের হাতে তো গদা দেখিনি কখনো। তবে কি এবার রাম ছেড়ে হনুমানে মজলেন দিলীপ?"
এই প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র বলেন, দিলীপ ঘোষকে আমি একটা লেজ পাঠিয়ে দেবো।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.