Header Ads

পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করতে হবে! তাই হেলিকপ্টারে করে প্রচার করবেন বঙ্গ বিজেপির নেতারা!

নজরবন্দি ব্যুরো: আগামী ২০১৯ লোকসভা নির্বাচন। তার আগে পঞ্চায়েত নির্বাচনকে প্রস্তুতি ম্যাচ হিসাবে ধরে নিয়ে নির্বাচন যুদ্ধে নামতে চায় রাজ্য বিজেপি। তবে বঙ্গ বিজেপিকে উৎসাহ দিতে কোন ফাঁক-ফোঁকর রাখতে চায় না কেন্দ্রীয় নেতৃত্বও।

দলের সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ বাংলায় এসে জানিয়ে দিলেন , বিজেপির পঞ্চায়েত নির্বাচনী কমিটির আহ্বায়ক মুকুল রায়ের জন্য হেলিকপ্টারের বন্দোবস্ত করবেন তিনি। ওই একই সুবিধা পাবেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।



প্রসঙ্গত, গত ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল ভোটের প্রচারে হেলিকপ্টার ব্যবহার করতে। আর তা নিয়ে এই রাজ্যে কম বিতর্ক হয় নি। তখন এই বঙ্গ বিজেপির নেতারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন। আবার অনেকে প্রশ্ন তুলেছিলেন এই হেলিকপ্টারের খরচ কোথা থেকে পাচ্ছেন তৃণমূল সুপ্রিমো? তার তদন্ত করা উচিত বলে দাবিও উঠে ছিল। আর সেই একই ভুল করতে চলেছে বঙ্গ বিজেপি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.