Header Ads

এবার শামি কে নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা।

নজরবন্দি ব্যুরোঃ শামির ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাবে না ভারতীয় বোর্ড। পরিষ্কার করে জানিয়ে দিলেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা।
হাশিন জাহানের অভিযোগের পর 'নীরজ কুমারের প্রতিনিধিত্বে মহম্মদ শামির বিষয়টি খতিয়ে দেখছে বোর্ড।ইতিমধ্যেই আলিশবার সঙ্গে কথা বলেছে তদন্তকারী দল। যেটুকু জানা যাচ্ছে আলিশবা জানিয়েছেন তিনি দুবাইতে মহম্মদ শামির সঙ্গে দেখা করেছিলেন।

তবে তাঁর বিরুদ্ধে পাকিস্তানি এই মহিলার থেকে টাকা লেনদেনের যে কারণ তুলে ধরা হয়েছে তা অবশ্য মহিলা অস্বীকার করেছেন। ফলে রাজীব শুক্লার কথা থেকে এটা পরিস্কার যে যদি ম্যাচ গড়াপেটার কোন অভিযোগ না থাকে তবে তাঁদের ব্যক্তিগত জীবনে ঢুকবেন না তারা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.