Header Ads

শিক্ষক নিয়োগে ব্যাপক জালিয়াতির খবর প্রকাশ্যে !! পাণ্ডা এবার দিদির আদরের 'কেষ্ট'!!

নজরবন্দি ব্যুরো: এই রাজ্যের হাজার-হাজার হবু শিক্ষকদের সাথে প্রতারণা! এই প্রতারণা থেকে শুধু বাদ তৃণমূলের নেতা ও মন্ত্রীর আত্মীয়রা। উঠে আসছে একাধিক বিস্ফোরক কিছু তথ্য। বেশিরভাগ প্রাথমিক শিক্ষক পদের চাকরি এখন তৃণমূল নেতা-নেত্রীর কাছের লোকেদের হস্তগত। এই তালিকার উপরের দিকে নাম রয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম।
তাঁর কিছু একাধিক আত্মীয়র নাম রয়েছে প্রাথমিকে চাকরির তালিকায়। অন্যদিকে, মাধ্যমিকে ও উচ্চমাধ্যমিকেও বারবার অকৃতকার্য হওয়া  মুর্শিদাবাদের সুন্দরপুরের তৃণমূল নেতার ছেলে জুয়েল শেখও শিক্ষক হয়েছেন। আবার পরীক্ষাতে অংশ না নিয়েও স্রেফ টাকার বিনিময়ে নিয়োগপত্র পৌঁছে দেওয়া হচ্ছে প্রার্থীর বাড়িতে। এমনই অসংখ্য উদাহরণ শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমের দৌলতে।




অভিযোগ, বীরভূমে বেশকিছু এলাকায় গত মঙ্গলবার শিক্ষক পদে নিয়োগের চিঠি পৌঁছে দেওয়া হল আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, সরাসরি প্রার্থীর কাছে। টেট পরীক্ষাতে অংশই না নেবারও অভিযোগ আছে। তাঁদের একমাত্র যোগ্যতা, তাঁরা তৃণমূলের ক্যাডার!! টাকার বিনিময়ে এই নিয়োগপত্র পৌঁছে দিলেন তৃণমূলের স্থানীয় নেতারা।

মঙ্গলবার পর্যন্ত প্রায় ৭৫০ জন চাকরি পেয়েছেন বলে  স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পরিবারে অসংখ্য সদস্য শিক্ষকতার চাকরি পেয়েছেন বলে স্থানীয় বিশেষ সূত্রে খবর। এর মধ্যে তাঁর মেয়ে সুপর্ণা মণ্ডল যেমন আছেন, তেমন ভাইয়ের স্ত্রী মান্তা মণ্ডল, ভাইপো সার্থক মণ্ডলসহ রয়েছে আরও একাধিক নাম আছে।
অনশন মঞ্চে মৃত্যুপথে হবু শিক্ষকরা! অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বুদ্ধিজীবীরা কোথায়! কেন এই শীতঘুম?
আরও খবর, জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি নাকি অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষ! তাঁর শ্যালিকাও এই চাকরি পেয়েছেন। বীরভূমে মোটামুটি ১৯টি ব্লকের মধ্যে সবথেকে বেশি নিয়োগ হয়েছে বোলপুর, লাভপুর এবং ইলামবাজার ব্লকে। অনুব্রত মণ্ডলের অনুগত গোষ্ঠীর দাপট আছে এই তিনটে ব্লকে বেশি। তাই সেখানে নিয়োগের সংখ্যা রেকর্ড পরিমাণ।

কিন্তু প্রশ্ন উঠছে যেখানে এই রাজ্যের হাজার-হাজার চাকরি প্রার্থীরা টেট পাশ করে বসে আছে, আবার কিছু ক্ষেত্রে হবু শিক্ষকরা  নিয়োগ পত্র হাতে পাবার অপেক্ষা তে আছে,  তাদের দিকে না তাকিয়ে কেন এই দুর্নীতি। কেনই বা এই সব অযোগ্যদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া যাচ্ছ। আর এই ভাবে নিজের দলের ক্যাডারদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে মুখ্যমন্ত্রী লক্ষ-লক্ষ চাকরি দেবার গল্প শোনাচ্ছেন!! এমনি ভাবে নিজেদের ক্ষোভ উগরে দিলেন এক আন্দোলন কারি চাকরি প্রার্থী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.