Header Ads

কমলো রান্নার গ্যাসের দাম।

নজরবন্দি ব্যুরোঃ দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে ভর্তুকিযুক্ত ও ভর্তুকুহীন রান্নার গ্যাসের দাম অনেকটাই কমায় স্বস্তি পেল দেশের সাধারণ মানুষ। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম গড়ে ২টারা ৫০ পয়সা করে কমেছে। এদিন ভর্তুকিহীন গ্যাসের দাম কমেছে ৪৫ টাকা করে।
এই নিয়ে এই বছরে তৃতীয়বার রান্নার গ্যাসের দামে হেরফের হল। ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কলকাতা সহ রাজ্যে হবে ৪৯৬.০৭ টাকা। অন্য দিকে ভর্তুকিহীন গ্যাসের দাম ৭১১.৫০ টাকা। দেশের অন্য শহর গুলিতে দাম ঠিক এই রকম, দিল্লিতে ৪৯৩.০৯ টাকা, মুম্বইয়ে ৪৯০.৮০ টাকা, চেন্নাইয়ে হয়েছে ৪৮১.২১ টাকা। নিয়ম অনুযায়ী ১৪.২ কেজি ওজনের ১২টি করে সিলিন্ডার প্রতিটি বাড়িতে সরকার থেকে ভর্তুকি যুক্ত করে দেওয়ার কথা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.