ক্ষমতায় এসে এভাবে ডিগবাজি খেতে মমতা ছাড়া কেউ পারবে না, মমতা ব্যানার্জী চোর! মুকুল
নজরবন্দি ব্যুরোঃ সাতসকালেই মমতা কে বিধলেন মুকুল রায়। মুকুল রায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেন ডিগবাজি কিভাবে খেতে হয় ক্ষমতায় আসার পর তার সব থেকে বড় উদাহরন মমতা ব্যানার্জী।
উল্লেখ্য, গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শুভেচ্ছা সহ ফুল কেক এবং মিষ্টি পাঠিয়েছেন। ট্যুইটারে বুদ্ধবাবুকে জন্মদিনের শুভেচ্ছাও জানান মমতা। সেই প্রসঙ্গেই মুকুল কটাক্ষ করেছেন মমতাকে। মুকুল বাবুর কথায়, কয়েক বছর আগে ভোটে জিততে রক্তাক্ত বুদ্ধের ছবি ব্যাবহার করতেন মমতা এখন শুভেচ্ছা পাঠাচ্ছেন।
তাঁর আরও বক্তব্য "মমতা ব্যানার্জী একদিন বুদ্ধবাবুর বাড়ি গিয়েছিলেন নন্দীগ্রামের ঘটনার প্রতিবাদে। ক্ষমতায় এসে এরকম ডিগবাজি খাওয়া মমতা ছাড়া কারও পক্ষে সম্ভব নয়। প্রসঙ্গত মুকুল রায় গতকাল পুরুলিয়ার সভা থেকে প্রাক্তন নেত্রী মমতা ব্যানার্জীকে সরাসরি “চোর” বলে আক্রমণ করেন।
তিনি গতকাল বলেন, “আমি আজ দেখছি, এখানে মেয়েদের উপস্থিতি লক্ষ্যণীয়। দাসপুরের সভায় সিদ্ধান্ত হয়েছে, চুরির বিরুদ্ধে বাংলার মানুষকে জাগ্রত করতে মেয়েরা উলু আর ছেলেরা হাততালি দেবে। এই আওয়াজটা মমতা ব্যানার্জির কান পর্যন্ত পৌঁছে দিতে হবে, তুমি চোর, তুমি চোর, তুমি চোর।”

No comments