অজানা ছোট্ট ছেলের বোলিং ভিডিও দেখে উচ্ছসিত আক্রম। আরও একজন আক্রম তৈরি হচ্ছে ? দেখুন
নজরবন্দি ব্যুরোঃ ৩৫৬ টি একদিনের ম্যাচে ৫০২ উইকেট, আর ১০৪ টি টেস্টে ৪১৪ উইকেট। পরিসংখ্যান দেখে চেনা যাচ্ছে কে এই বোলার? হাঁ ইনি হলেন পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা পেসার ওয়াসিম আক্রম।
তাঁর বাঁ হাতের গোলার মতো ছুটে আসা বল সেসময় বিশ্বের তাবর ব্যাটস ম্যানদের কাল ঘাম ছুটিয়েছেন। এহেন ওয়াসিম আক্রমের সঙ্গে তুলনা হচ্ছে এক পাক খুদের । যদিও তাঁর ভিডিও ছাড়া আর কোনও কিছুই এখন খুঁজে পাওয়া যায়নি। তবুও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যা দেখে মুগ্ধ আক্রম নিজেও। ভিডিও টিতে ওই ছোট্ট বাচ্চা টি এক মিনিটের মধ্যে ১৭ বার বল করে সাতবারই উইকেটে লাগাল। বাকি ১০টি বলও ঠিক জায়গাতেই পড়ল। এই বোলিংয়ের ভিডিও নিজের টাইমলাইনে শেয়ার করেছেন আক্রম।
তিনি ট্যুইটারে ভিডিওয়-র নিচে লিখেছেন, " এই ছেলেটা কোথায়? আমাদের দেশের শিরায় শিরায় প্রতিভার স্রোত বইছে। কিন্তু এই শিশুদের আবিষ্কার করার জন্য কোনও মঞ্চ নেই। এবার আমাদের কিছু করা উচিত"। শুধু আক্রম নয়, তাঁর স্ত্রী শানিয়েরাও ট্যুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, 'আর একজন ওয়াসিম আক্রম তৈরি হচ্ছে?'
https://twitter.com/wasimakramlive/status/968733106176970754

No comments