Header Ads

দাদা কে দিয়ে ধর্ষণ করানোর চেষ্টা? শামির বিরুদ্ধে তদন্তে নামলো লালবাজার।

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার কলকাতা পুলিসের সদর দফতরে এসে শামির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছিলেন তার স্ত্রী।
তারই পরিপ্রেক্ষিতে এবার তদন্ত শুরু করল লালবাজার। শামি পত্নী হাসিনের অভিযোগ করেছিলেন তাঁকে খুনের ছক এবং শামি তাঁর দাদাকে দিয়ে তাঁকে ধর্ষণ করানোর চেষ্টাও চালিয়েছেন। সুত্রের খবর 'বধূ নির্যাতন' এবং অবৈধ সম্পর্ক-সহ আরও একাধিক অভিযোগের ভিত্তিতে শামির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

সঙ্গত, আজই হাসিন জাহানের বয়ান রেকর্ড করবে লালবাজার। এরপর আদালতে গোপন জবানবন্দি দেবেন শামি পত্নী হাসিন। আর এই তথ্যের ভিত্তিতেই আগামী দিনে তদন্ত এগিয়ে নিয়ে যাবে তদন্তকারীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.