স্বেচ্ছামৃত্যুকে শর্তসাপেক্ষ মান্যতা শীর্ষ আদালতের।
নজরবন্দি ব্যুরোঃ মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ স্বেচ্ছামৃত্যু বা প্যাসিভ ইউথানাসিয়া নিয়ে এক ঐতিহাসিক রায়ে জানাল সম্মানের সঙ্গে মৃত্যুর অধিকার রয়েছে মানুষের।
তবে নির্দিষ্ট শর্তাবলির মধ্য দিয়ে এই নিয়ম মানতে হবে বলেও সতর্ক করে দিয়েছে সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে উপযুক্ত আইন প্রণয়নের কথাও বলা হয়েছে। যদি কোন রোগাক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা এমন জায়গাতে পৌঁছায় যেখান থেকে তাঁকে আর সারানো যাবে না বা কোমায় চলে যান, সেক্ষেত্রে তাঁর ইচ্ছার সম্মতিতে স্বেচ্ছামৃত্যুকে মান্যতা দেওয়া হয়েছে।
বেঁচে থাকা অবস্থায় আগে থেকে কেউ ঠিক করে যেতে পারবেন তাঁর অসুস্থতার সময়ে তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হবে নাকি তা সরিয়ে ফেলা হবে। যাতে তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারেন। তবে এক্ষেত্রে মেডিক্যাল বোর্ডের সম্মতি লাগবে।

No comments