Header Ads

সব দুশ্চিন্তার অবসান! নবম-দশমের ফলপ্রকাশের তারিখ জানালো কমিশন।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের শিক্ষক পদপ্রার্থীদের চিন্তার অবসান ঘটলো অবশেষে। স্কুল সার্ভিসের নবম-দশমের ফল প্রকাশের তারিখ ঘোষণা করলো স্কুল সার্ভিস কমিশন। আর কমিশনের এই ঘোষণার সাথে সাথে উদ্বেগ কেটে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন হবু শিক্ষকরা।
স্কুল সার্ভিসের নবম-দশমের ফল প্রকাশ কবে সেই নিয়ে চাকরি প্রার্থীদের উদ্বেগ সীমা ছাড়াতে শুরু করেছিল একসময়। কবে হবে সফল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ? দিনের পর দিন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন শিক্ষক পদের দাবিদারেরা। তাদের সব চিন্তা থেকে মুক্তি দিল স্কুল সার্ভিস কমিশন।

আর ঠিক দুদিন পর অর্থাৎ মার্চের ১২ তারিখে প্রকাশিত হবে নবম দশমের প্রার্থীদের প্যানেল প্রকাশ, জানালো স্কুল সার্ভিস কমিশন। ওই দিন বিকেলে কমিশনের ওয়েবসাইটে পরীক্ষার্থীরা দেখতে পারবেন সেই তালিকা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.