Header Ads

আবার গণ্ডগোল অনুশীলনের সময়! এবার মারামারি কামসুতি আর আমনার মধ্যে। দর্শক সুভাষ!!!

আবার বিতর্ক ইস্টবেঙ্গল মাঠে। আজ নাকি প্র্যাক্টিসের সময় ইস্টবেঙ্গল মাঠে মারামারি বাধে খেলোয়াড়দের মধ্যে- তাও আবার সুভাষ ভৌমিকের সামনেই।

সূত্রের খবর আজ ইস্টবেঙ্গল মাঠে প্র্যাক্টিসের সময় সুভাষ ভৌমিকের সামনেই মারামারি বেধে যায় কামসুতি এবং আমনার মধ্যে!! কামসুতি আর আমনা সাধারনত বেশ ঠাণ্ডা মাথার প্লেয়ার কিন্তু কেন তাঁদের মধ্যে বচসা বাঁধল তা অবশ্য জানা যায়নি। মোটকথা ঘরে বাইরের লড়াই টা বেশ বুঝতে পারছেন সুভাষ ভৌমিক!

উল্লেখ্য কিছুদিন আগেই ডুডু আর গুরবিন্দরের মধ্যে হাতাহাতি হয়েছিল অনুশীলনের সময়। সেদিন ডুডুকে কড়া ট্যাকল করেন গুরবিন্দর! ব্যাস আর যায় কোথায় এই ট্যাকেল কে ভালভাবে নেননি নাইজিরিয়ান তারকা। ডুডুর সাথে শুরু হয় তর্ক যা পৌঁছে যায় হাতাহাতিতে! শেষ পর্যন্ত লালহলুদের অন্যান্য প্লেয়াররা এগিয়ে আসেন আর তারাই দুজন কে আলাদা করেন!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.