Header Ads

বল-বিকৃতির অভিযোগের দায় স্বীকার করে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন স্মিথ-ওয়ার্নার জুটি!

নজরবন্দি ব্যুরোঃ টেলিভিশন ফুটেজে ধরা পড়ে, অজি ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফ্ট পকেট থেকে হলুদ রঙের একটি চিপ-আকৃতির বস্তু বের করে বলের ওপর ঘসছেন।
বিষয়টি আম্পায়ারদের নজরে আসতেই তাঁরা ব্যানক্রফ্টকে জিজ্ঞেস করলে, তিনি স্বীকার করে নেন। এই ঘটনার পর স্মিথ স্বীকার করে নেন, গোটা বিষয়টি জানত টিম ম্যানেজমেন্ট। বলে বিকৃতি ঘটানোর কৌশল পূর্ব-পরিকল্পিত ছিল। তার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি তৃতীয় টেস্টের বাকি সময়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন স্টিভেন স্মিথ।

একইসঙ্গে, সহ-অধিনায়কের পদ ছাড়ছেন ডেভিড ওয়ার্নার। জায়গায় চলতি টেস্টে অন্তর্বর্তী অধিনায়ক হবেন টিম পেইন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.