Header Ads

রাজনীতিকে বিদায় জানাতে চান তৃণমূল বিধায়ক চিরঞ্জিত!

নজরবন্দি ব্যুরো: "রাজনীতির মধ্যে থাকার আর ইচ্ছে নেই", আবার বিতর্ক উস্কে দিলেন বারাসতের তৃণমূল বিধায়ক অভিনেতা চিরঞ্জিৎ। বারাসতে একটি কলেজের অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি আর বেশি দিন রাজনীতির মধ্যে নেই। চলে যাবার আগেই বারাসতের উন্নয়নমূলক কাজগুলি শেষ করতে চাই।’

অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন , "বয়সের কারণেই আর রাজনীতিতে না থাকার কথা ভাবছি। এর পিছনে অন্য কিছু কারণ খুঁজবেন না। বয়স তো বেড়েই চলেছে। জানি না, আর কতদিন সক্রিয় রাজনীতির ময়দানে থাকতে পারব।’
প্রসঙ্গত, এর আগেও একই ভাবে রাজনীতি ছেড়ে দেবার কথা বলে ছিলেন এই অভিনেতা। কিন্তু বাস্তবে তিনি তা করেন নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.