Header Ads

ফারুক শেখকে তাঁর ৭০ তম জন্মদিনে শ্রদ্ধা জানাল গুগল।

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত অভিনেতা ফারুক শেখকে তাঁর ৭০ তম জন্মদিনে শ্রদ্ধা জানাল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। সেই উপলক্ষে উমরাও জানের
থিমকে তুলে ধরা হয়েছে এই ডুডলে। ১৯৪৮ সালে গুজরাতের আমরোলি গ্রামে জন্ম ফারুক শেখের। অভিনয় জগতে প্রবেশের পর থিয়েটার থেকে সিনেমা টি ভি সব জায়গাতেই তিনি কাজ করেছেন দক্ষতার সাথে। তাঁর অভিনিত ছবি গুলির মধ্যে সতরঞ্জকে খিলারি,

চশমে বদ্দুর,উমরাও জান বিশেষ ভাবে উল্লেখযোগ্য। ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইয়ে মৃত্যু হয় ফারুক শেখের। তাঁর অভিনীত শেষ ছবি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.