ফাঁকা ৬০% শিক্ষকের আসন। তবুও নিয়োগ নেই গত ৬ বছর!!! ৭ই মার্চ বিক্ষোভ রাজপথে
নজরবন্দি ব্যুরোঃ বিভিন্ন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বারবার মুখ্যমন্ত্রী বলেছেন, মাদ্রাসা অনুমোদন এবং নিয়োগের ব্যাপারে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে সরকারি তরফে। কিন্তু আদতে কোনো উদ্যোগই নেওয়া হয়নি বলে খবর। এর ফলে ক্ষোভ জমেছে মাদ্রাসা শিক্ষকদের মধ্যে।
আর সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটতে চলেছে এবার। শিক্ষকরা জানিয়েছেন, শুধু মুখের প্রতিশ্রুতি নয়, বাস্তবে তার প্রতিফলন চাই। কারন রাজ্যের ৬১৪ টি মাদ্রাসাতে দীর্ঘ ৬ বছর কার্যত তৃণমূল সরকার আসার পর থেকেই নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে! ৬০% শিক্ষকদের আসন ফাঁকা, শিকেয় উঠছে পড়াশুনো।
তারমধ্যে আবার ২৫০টি মাদ্রাসায় নেই প্রধান শিক্ষক!! অন্যদিকে নীরব মাদ্রাসা সার্ভিস কমিশন!
নিয়োগের দাবী বেশ কিছুদিন ধরেই জানিয়ে আসছে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম। বিশেষত ৩৭০৬ জন সফল পরিক্ষার্থী যাঁদের ইন্টারভিউ নিয়ে নিয়োগপত্র হাতে দিলে বেশ কিছুটা শূণ্যতা পূরণ হবে। কিন্তু কমিশন বা সরকারের কোন হেলদোল নেই! এমনকি যেখানে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে নিয়োগের ব্যাপারে তাও অাশ্চর্যজনক ভাবে নিষ্ক্রিয় মাদ্রাসা সার্ভিস কমিশন! শিকেয় উঠছে পঠন পাঠন।
মাদ্রাসা বোর্ড এবং রাজ্যসরকারের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ৭ই মার্চ বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম, মাদ্রাসা বোর্ডের সামনে অবস্হান বিক্ষোভ করতে চলেছে।

No comments