Header Ads

ব্যাকফুটে বিরোধীরা! বিরোধীদের পাওয়ার ভয়েস সীতারাম কে চাই রাজ্যসভায়। সমর্থন দেবে কংগ্রেস।

নজরবন্দি ব্যুরো: আবার জোটের বার্তা দিলেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সঙ্গে পাশে থাকার আশ্বাস। প্রস্তাব রাজ্যসভায় যদি সিপিআই(এম) ইয়েচুরিকে প্রার্থী করে কংগ্রেস তাহলে সমর্থন দেবে এই বাম নেতাকে। ২০১৯ এর লড়াই-এর আগে আবারও একবার জোটের রাস্তা খোলা রাখতে স্পষ্টভাবে জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি।
আর এর ফলে সিপিআই(এম) এর কাছে একটা বার্তা গেল, রাজ্যসভায় সম্মান তারা বাঁচাতে পারে, যদি তারা কংগ্রেসের হাত ধরে। কিন্তু শেষ রাজ্যসভার নির্বাচনে একইভাবে এই সুযোগ হারিয়ে ছিলো সিপিআই(এম)।
বছর ঘুরতেই আবার পাঁচটি রাজ্যসভার আসন রাজ্য থেকে খালি হচ্ছে।

সংখ্যাতত্ব অনুযায়ী তৃণমূলের চারটি আসন নিশ্চিত। পঞ্চম আসনে সিপিআই(এম)র তপন সেনের মেয়াদ শেষ হচ্ছে। সিপিআই(এম)র একার পক্ষে এই আসনে জেতা কোন মতে সম্ভব নয়। কংগ্রেসের মতন কোন দলের সমর্থন পেলেই তবে ১টি আসন নিশ্চিত করতে পারবে সিপিআই(এম)।
কিন্তু আবারও যদি গতবারের মতন কংগ্রেসের প্রস্তাব ফিরিয়ে দেয় তাহলে এই প্রথম রাজ্যসভায় পশ্চিমবঙ্গে থেকে সিপিআই(এম)এর আর কোনও প্রতিনিধি থাকছে না। কংগেসের মোক্ষম চালে বল এখন সিপিআই(এম) এর কোর্টে।

কিন্তু শুধু চাল বললেই চলবে না রাজ্য তথা কেন্দ্রের বিজেপি বিরোধী দলগুলির বেশিরভাগের পছন্দ সীতারাম। কারন টাকে বিরোধীদের পাওয়ার ভয়েস হিসেবে ব্যাখ্যা করা হয়। রাজ্যসভায় সীতারাম না থাকায় বিরোধীরা যে কিছুটা ব্যাকফূটেই আছে তা বলাই বাহুল্য। অন্যদিকে রাজ্যে কংগ্রেস যে বিরোধী দলের মর্যাদা পেয়েছে তাঁর জন্যে ১০০% রাস্তা তৈরি করে দিয়েছিল বামেরা। তাঁর প্রতিদান হিসেবেও দেখাযেতে পারে বিষয়টি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.