অবশেষে বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে শিক্ষামন্ত্রীর এক কথাতেই উৎসবে মেতে উঠল বালুরঘাট।
নজরবন্দিঃ বশেষে শিক্ষামন্ত্রীর এক কথাতেই বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে হোলীর আগেই রঙ উৎসবে মেতে উঠল বালুরঘাট। এ যেন যুদ্ধ জয়ের আনন্দ। মুখ্যমন্ত্রী গত সপ্তাহে জেলায় ঘুরে যাওয়ার পর তার প্রতিশ্রুতি মত জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন কোন এলাকায় হবে। তা নিয়ে জেলায় বিস্তর টান পোড়ন চলছিল গঙ্গারামপুর আর বালুরঘাট শহর বাসির মধ্যে। বাড়ছিল উত্তেজনার পারদ।
যা প্রশাসনকেও চিন্তায় ফেলে দিয়েছিল। অবশেষে আজ বিধান সভায় শিক্ষামন্ত্রীর এক কথাতেই সব জল্পনা অবসান। হাফ ছেড়ে বাচে প্রশাসনও। শিক্ষা ও সংষ্কৃতিক দিক থেকে এগিয়ে ছিল বালুরঘাট শহরই তবু মাঝে ভুঁই ফোড়ের মত রাজনীতির কালো হাত বাগড়া দেওয়ার চেষ্টা করায় নিন্দার ঝড় ওঠে সোসাল দুনিয়ায়। এই নিয়ে গড়ে ওঠে জনমানসে আন্দোলন। অবশেষে দীর্ঘ দিনের আন্দোলন স্বার্থক রূপ পেতে চলেছে। বালুরঘাটেই হতে চলেছে বিশ্ববিদ্যালয়। বুধবার বিধানসভায় বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরীর এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটেই হবে। শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পরই বালুরঘাট জুড়ে খুশির আবহাওয়া । বসন্তের আগে আবির খেলার মধ্য দিয়ে অকাল হোলিতে মেতে উঠেছে বালুরঘাট কলেজের পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে বালুরঘাটের বিধায়ককে এবিষয়ে ধন্যবাদ জানিয়েছেন তারা। প্রসঙ্গত, চলতি মাসের ২১শে ফেব্রুয়ারি গঙ্গারামপুর স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় তৈরির কথা।
মুখ্যমন্ত্রীর ঘোষণার তিন দিন পরই জেলার গঙ্গারামপুরে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দেখার কাজ। শনিবারের পর গতকাল বালুরঘাটের মাহিনগর এলাকায় জমি পরিদর্শন করেন জেলা প্রশাসনিক আধিকারিকরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের জন্য গঙ্গারামপুরে জমি পরিদর্শনের পরই বালুরঘাটবাসীরা সোশ্যাল মিডিয়া থেকে পথে সর্বত্র আন্দোলনের ঝড় তোলে। এমনকি বালুরঘাটে বিশ্ববিদ্যালয় তৈরির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থও হয়েছেন বালুরঘাটের একটি নাট্য সংস্থা। ইতিমধ্যে একশো’রও বেশী পোস্ট কার্ড পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে।
বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে আনতে সোশ্যাল মিডিয়াতেও একইভাবে আন্দোলন চালানো হয়। অবশেষে এদিন বিধানসভা চলাকালীন বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরী প্রশ্ন তোলেন দক্ষিণ দিনাজপুরের কোথায় হবে বিশ্ববিদ্যালয়? বিশ্বনাথবাবুর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী সাফ জানিয়ে দেন, বিশ্ববিদ্যালয় বালুরঘাটেই হবে। এমন খবর জানতে পেরে বেজায় খুশি বালুরঘাটবাসী। বালুরঘাট কলেজের পড়ুয়ারাও একে অপরকে আবির মাখিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। দীর্ঘ দিনের আন্দোলন অবশেষে স্বার্থক হতে চলেছে। এবিষয়ে বালুরঘাট কলেজের অধ্যক্ষ ডঃ পঙ্কজ কুন্ডু জানান, “জেলার মধ্যে বালুরঘাট কলেজই অনেক পুরনো। এখানে রয়েছে শিক্ষার সবরকম সুবিধা। বালুরঘাটেই রয়েছে শিক্ষার অনুকূল পরিবেশ।
তাই বালুরঘাটে বিশ্ববিদ্যালয় হোক তারাও চাইছিলেন। এদিকে এদিন শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ঘোষণার পর খুশি শিক্ষক মহলও।” বালুরঘাট কলেজের জিএস বিক্রম রায় জানান, “বালুরঘাটে বিশ্ববিদ্যালয় হোক এই দাবি তারা করে এসেছিলেন। অবশেষে তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। এর জন্য মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও বালুরঘাটের সাংসদকে ধন্যবাদ জানিয়েছেন তিনিও।” অন্য দিকে বালুরঘাটে বিশ্ববিদ্যালয়ের জন্য এক আন্দোলনকারী কৃষ্ণপদ মণ্ডল জানান, “তারা দীর্ঘ দিন ধরে বালুরঘাটে বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করে আসছেন। অবশেষে তাদের আন্দোলন পরিপূর্ণতা পেতে চলছে এতে তারা খুব খুশি।” যদিও বিধানসভা চলায় এবিষয়ে বালুরঘাট বিধানসভার বিধায়ক বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে নি।

No comments