Header Ads

নিষেধাজ্ঞা অমান্য করে অস্ত্র হাতে বিজেপির মিছিল রায়গঞ্জে।

নজরবন্দি,রায়গঞ্জঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষেধাজ্ঞা সত্বেও রায়গঞ্জে অস্ত্র হাতে নিয়েই রামনবমীর শোভাযাত্রা করল রামনবমী উদযাপন
সমিতি। এই শোভাযাত্রায় বেশ কয়েকজনের হাতে অস্ত্র দেখা যায়। হাজার পঞ্চাশেক রামভক্ত মানুষ আজ রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু করে দেবীনগর পর্যন্ত পরিক্রমা করে। তবে পুলিশ জানিয়েছে, শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। পুলিশের চোখ এড়িয়ে দীর্ঘ মিছিলে দুই একজন অস্ত্র নিয়ে ঢুকে পড়ে থাকলেও কোন অশান্তি হয় নি। এদিনের এই শোভাযাত্রায় রায়গঞ্জের হাজার হাজার মানুষ রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় পা মেলান।

সর্বস্তরের মানুষই অংশ নিয়েছিলেন। মিছিলে দলমত নির্বিশেষে সকল ধর্মের মানুষ উপস্থিত ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া নিষেধ থাকা সত্বেও মিছিলে অংশগ্রহণকারী বেশ কিছু যুবকের হাতে অস্ত্র থাকায় বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.