Header Ads

পঞ্চায়েতে প্রার্থী তালিকা চূড়ান্ত তৃণমূলের। কারা পাচ্ছেন অগ্রাধিকার? পড়ুন।। Exclusive

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েতে প্রার্থী তালিকা তৈরি হয়ে গেছে তৃণমূলের। কারা পাচ্ছেন টিকিট তার একটু ইঙ্গিত দিলেন আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

হাওড়ায় তৃণমূলের পঞ্চায়েতিরাজ সম্মেলনে সুব্রত বাবু জানিয়ে দেন "এবারের ভোট শুধু গ্রামের যুদ্ধ নয়, এবারের ভোট ২০১৯-এর লোকসভা নির্বাচনের সেমিফাইনাল। বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে হবে। তার আগে পঞ্চায়েতে হবে লোকসভার মহড়া।" তাঁর কথায় "যারা ভালোবেসে দলটা করছেন, সেইসব পুরনো কর্মীরাই আসন্ন পঞ্চায়েত ভোটে প্রার্থী তালিকায় অগ্রাধিকার পাবেন।"

কোন গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবেনা বলেও তিনি জানিয়ে দেন। দলাদলি বন্ধ করে ভোট যুদ্ধে জিতে বিজেপিকে রাজ্য থেকে বিদায় বার্তা পাঠাতে হবে। এ রাজ্যে বিজেপির কোন স্থান নেই বলেও ইঙ্গিত দেন তিনি।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.