Header Ads

আবার ধর্ষিতা ক্লাস নবম শ্রেণীর ছাত্রী!

নজরবন্দি ব্যুরো: স্কুল থেকে ফেরার পথে বাসস্টপ থেকে মোটরবাইকে তুলে নিয়ে গিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক তাঁরি এক আত্মীয়ের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম জামেরুল ইসলাম।
তার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ।

জানা গিয়েছে, রায়গঞ্জ থানার সরিয়াবাদের বাসিন্দা নবম শ্রেণির ছাত্রী করণদিঘির আলতাপুর হাইস্কুল থেকে বাড়িতে আসার জন্য নাগর বাসস্টপে নামতেই তারই এক আত্মীয় জামেরুল ইসলাম তাকে জোর করে মোটরবাইকে তুলে নিয়ে চলে যায়।

কিছুটা দূরে মকদমপুর এলাকায় নিয়ে গিয়ে ছাত্রীটিকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

সোমবার নির্যাতিতা ছাত্রীটিকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি মেডিকেলের জন্য আনা হয়।

অভিযুক্ত যুবক জামেরুল ইসলামের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জামেরুল ইসলাম। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.