Header Ads

জাল অভিষেকের সই ও সিল! ধৃত এক

নজরবন্দি ব্যুরোঃ একটি চিঠি তাতে সই ও সিল যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু অভিযোগ সেই সই ও সিল জাল।
ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতের নাম মহম্মদ আওয়াজ খান। জমি জায়গা নিয়ে জেরে নাদিয়াল থানায় পুলিসকে একটি চিঠি লেখেন আওয়াজ। ওই চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই ও সিল জাল করা হয় বলে অভিযোগ। চিঠি বিধায়ক আবদুল খালেক মোল্লার হাতে গিয়ে পড়ে। চিঠি দেখে সন্দেহ হয় বিধায়কের। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন।

তার আগে অফিসে গিয়ে তাঁর সই খতিয়ে দেখেন। বিষয়টি নিশ্চিত হতেই নাদিয়াল থানায় আওয়াজ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিধায়ক আবদুল খালেক মোল্লা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.