Header Ads

রামনবমীর হিংসা, রাজ্যকে রিপোর্ট চাইল কেন্দ্র। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাবুলের।

নজরবন্দি ব্যুরোঃ রামনবমী ঘিরে হিংসার ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। উল্লেখ্য সোমবার রামনবমীর শোভাযাত্রা চলাকালীন হিংসা ছড়ায় রানিগঞ্জে। অসমর্থিত সূত্রের খবর সংঘর্ষে মৃত্যু হয় একধিক মানুষের।

দুস্কৃতিদের ছোড়া বোমার আঘাতে একটি হাত উড়ে যায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ(সদর) অরিন্দম দত্ত চৌধুরির। সেই হাত আদেও ঠিক হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়! পাশাপাশি একই দিনে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বেশ কিছু বাড়ি ও দোকানে।

করা হয় অগ্নিসংযোগ। ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।জারি হয়েছে ১৪৪ ধারা।
আধাসেনা বাহিনী দিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। অন্যদিকে সাংসদ বাবুল সুপ্রিয় অভিযোগ করেন হিংসা ছড়ানোর জন্য দায়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তোষণের রাজনীতি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে রাজ্য সরকার। রানিগঞ্জে এসে তিনি বর্তমান পরিস্থিতি দেখে যাওয়ার জন্যে অনুরোধ করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.