Header Ads

প্রেমে প্রতারণার জেরে আত্মঘাতী বাঁশদ্রোনির কিশোরী।

নজরবন্দি ব্যুরোঃ প্রেমিকের প্রতারণার শিকার এবং তার জেরেই আত্মহত্যা। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো বাঁশদ্রোনির একুশ বছর বয়সী কিশোরী সুজাতা সাধুখাঁ। সোমবার সন্ধ্যায় নিজের বাড়িতে আত্মহত্যা করে সে।
বাঁশদ্রোনি এলাকায় বাড়ি ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক ছিল পুনের এক কিশোরের। পল্লব দাস নামে ওই যুবকের সাথে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল সুজাতার। একাধিক মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত ছিল পল্লব, অভিযোগ। আত্মহত্যার আগেও ফোনে বচসা হয় দুজনের মধ্যে।

অবশেষে গত সোমবার একটি সুইসাইড নোট লিখে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। পরিবারের করা অভিযোগের ভিত্তিতে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে লালবাজার থানার পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.