Header Ads

শামি ইস্যুতে সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে হাসিন জাহান।

নজরবন্দি ব্যুরোঃ শামি-হাসিন ইস্যু আরও গভীর থেকে গভীরতর হচ্ছে। একদিকে শামি আর অন্য দিকে হাসিন।একে অপরের দিকে অভিযোগের তির ছুঁড়ছেন বেশ কিছুদিন ধরে। যা নিয়ে সারাভারত তোলপাড়।
এদিকে শুক্রবার বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার তদন্তকারীরা হাসিনকে জিজ্ঞাসাবাদ করে৷ অন্যদিকে উত্তরপ্রদেশের আমরোহায় শামির পৈতিক বাড়িতে গিয়ে তদন্ত শুরু করেছে লালবাজারে গোয়েন্দা বিভাগের তদন্তকারীরা৷ আর ঠিক এই সময় হাসিন জাহান আজ গেলেন মুখ্যমন্ত্রীর কালিঘাটের বাড়িতে সাহায্যের আশায়। এবার দেখার রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে শামি ইস্যুতে কি সাহায্য পান হাসিন জাহান।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.