হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয় মল্লিক।
নজরবন্দি ব্যুরোঃ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
সূত্রের খবর, হাবরার বানিপুরে বসন্ত উৎসবে যোগ দিতে এসেছিলেন মন্ত্রী। মঞ্চে ওঠার আগেই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। তৎক্ষনাৎ তাঁকে হাবরা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় বারাসাত হাসপাতালে। ডাক্তাররা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।
এদিকে অনুষ্ঠানে যোগ দেওয়া আর হল না মন্ত্রীর। তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত প্রত্যেকেই।

No comments