রাজ্য জুড়ে শিক্ষিত বেকারের আত্মহত্যা, আমরণ অনশনের হাহাকারের চিত্র! বিশেষ প্রতিবেদন
নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাগত যোগ্যতা রয়েছে। চাকরির পরীক্ষা দিয়ে পাশও করেছেন। অথচ সরকারের গড়িমসিতে মেলেনি নিয়োগপত্র। অভাবের সংসার টেনে নিয়ে যাওয়ার অসহায়তা, সেই সাথে বেকারত্বের যন্ত্রণা। হতাশায় আত্মঘাতী হয়েছেন রাজ্যের অসংখ্য শিক্ষিত যুবক যুবতী। তারপরেও ভ্রুক্ষেপ নেই সরকারের, অভিযোগ।
দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর এলাকার যুবক প্রশান্ত সর্দার। বাবা নেই, মা পরিচারিকার কাজ করেন। অভাবের সংসারে দীর্ঘদিন বেকারত্বের তকমা। অবসাদের জেরে আত্মঘাতী হলেন অবশেষে। রাজ্যের এই প্রশান্ত সর্দারদের সংখ্যা অসংখ্য। প্রতিদিনই এরাজ্যের অসংখ্য ছেলেমেয়ে বেকারত্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী হচ্ছেন।
অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভায় গিয়ে বলেছেন, লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের চাকরি দিয়েছে তাঁর সরকার। যদি প্রতি বছর লক্ষ লক্ষ বেকারকে চাকরি দেয় তাঁর সরকার তাহলে এতো সংখ্যক গরীব অথচ যোগ্যতাসম্পন্ন যুবক যুবতীকে আত্মহত্যার পথ বেঁছে নিতে হয় কেন? কেনই বা রাজ্যের দিকে দিকে শিক্ষক থেকে শুরু করে অন্যান্য হাজার হাজার চাকরি প্রার্থীদের আমরণ অনশনের পথে হাঁটতে হয়? প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীরা।

No comments