রঙের উৎসবে অনশন মঞ্চে মৃত্যুর দিকে এগোচ্ছেন হবু শিক্ষকরা! নির্বিকার রাজ্যের সরকার!
নজরবন্দি ব্যুরোঃ আজ দোল। বসন্তের রঙের উৎসবে মেতেছে গোটা রাজ্য তথা দেশ। সারা রাজ্যে যখন রঙের হিল্লোল তখন অন্ধকারে ডুবে রয়েছে তাদের ভবিষ্যৎ। নিয়োগ পত্রের দাবিতে আমরণ অনশনে বসেছেন মালদার শিক্ষক পদপ্রার্থীরা।
আজ মালদার হবু শিক্ষকদের অনশন ১২ দিনে পড়লো। অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক চাকরি প্রার্থী। তবু দাবি থেকে অনড় তারা। নিয়োগ পত্র না দিলে অনশন মঞ্চেই প্রাণ ত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক প্রার্থীরা।

দোলের দিনেও জীবনের সমস্ত রঙ ফ্যাকাশে হয়ে গিয়ে বেকারত্বের যন্ত্রণাময় তকমা গায়ে লাগিয়ে মরণপন লড়াইয়ে চাকরি প্রার্থীরা।
অথচ কোনো ভ্রুক্ষেপ নেই রাজ্যের সরকারের। জেলার কোথাও সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে আহারে বাহার মেলা। আমোদ আহ্লাদের ফোয়ারা সেখানে। অথচ তার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অনশন মঞ্চে মরতে বসেছেন চাকরি প্রার্থীরা।
দীর্ঘ ৯ বছর অপেক্ষা করেছেন মালদা জেলার ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীরা। বিক্ষোভ আন্দোলন আদালতে মামলা কোনোকিছুতেই কর্নপাত করেনি সরকার। অবশেষে আমরণ অনশনের পথ বেঁছে নিয়েছেন তারা। নিয়োগ পত্র না পেলে এবার মৃত্যু বরণ করবেন তারা। আর সেই মৃত্যুর কন্য দায়ী থাকবে রাজ্য সরকার, হুঁশিয়ারি দিয়েছেন মালদার চাকরি প্রার্থীরা। এরপরেও চুপ থাকবে সরকার? কোনো সদুদ্যোগ নেবেন না মুখ্যমন্ত্রী? অনশনকারী চাকরি প্রার্থীদের পাশে এসে দাঁড়াবেন না তিনি? প্রশ্ন হবু শিক্ষকদের।

No comments