মৃত্যুর পর শ্রীদেবীর টুইটার থেকে কি টুইট করলেন বনি?
নজরববন্দিঃ গত কাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল শ্রীদেবীর শেষকৃত্য। টুইটারে শ্রীদেবীর অ্যাকাউন্ট থেকে টুইট করলেন বনি কাপুর। শ্রীদেবীর স্মৃতিচারণা করে বনি লিখেছেন,"বন্ধু, স্ত্রী এবং আমার দুই সন্তানের মাকে হারালাম। এটা অপূরণীয় ক্ষতি।
পাশে থাকার জন্য আমার পরিবার, বন্ধু, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও শ্রীদেবীর ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি। সবাই মিলে আমার এই কঠিন সময় কাঠিয়ে ওঠার চেষ্টা করেছি। গোটা বিশ্বের কাছে তিনি ছিলেন চাঁদনি, প্রথিতযশা অভিনেত্রী শ্রীদেবী। তবে আমার কাছে শুধুই ভালবাসা, বন্ধু আর আমাদের মেয়েদের মা, আমার জীবনসঙ্গী। আমার মেয়েদের কাছে শ্রীদেবীই ছিল জীবন।
পরিবারকে ধরে রেখেছিল ও। খুশি ও জাহ্নবীর মাকে বিদায় জানালাম আমরা। আমি আবেদন করব, একটু একলা ছাড়ুন আমাদের। অভিনেত্রীর জীবনে কোনওদিনই পর্দা নামে না। সিলভার স্ক্রিনে তাঁরা উজ্জ্বল হয়ে থাকেন। মেয়েদের আগলে রেখে জীবনে এগিয়ে যেতে হবে। শ্রীদেবী ছিল আমার শক্তি, জীবন এবং হাসির কারণ। অনেক ভালবাসি ওকে। শান্তিতে থাক, আমার ভালবাসা। তোমায় ছাড়া জীবনটা আর আগের মতো নেই।"

No comments