শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার তদন্তে নামল বিসিসিআই।
নজরবন্দি ব্যুরোঃ শামি-পত্নী হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে এবার শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার তদন্ত শুরু করল বিসিসিআই। সূত্রের খবর, হাসিন এবং শামির ফোনালাপের 'অডিও ক্লিপ' শুনেই তদন্ত এগিয়ে নিয়ে যাবে বোর্ড।
শীর্ষ আদালত নির্দেশিত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস নীরজ কুমারের নেতৃত্বাধীন দুর্নীতি দমন শাখা এই তদন্ত করবে বলে খবর। হাসিন জাহান অভিযোগ করেন শামি পাকিস্তানি তরুণী আলিশবার থেকে টাকা নিয়েছেন।এই টাকা মহম্মদ ভাই নামে এক ব্যক্তির হাত ঘুরে শামির হাতে পৌছয়।সূত্রের খবর লালবাজারের চিঠি বোর্ড কর্তাদের হাতে আসতেই তড়িঘড়ি তদন্ত শুরু করে তাঁরা।

No comments