Header Ads

ছবি পোস্ট করে বিতর্কে সানি! দেখুন সেই ছবি

নজরবন্দি ব্যুরোঃ বিতর্ক যেন পিছু ছাড়ছে না সানির।এবার চা তৈরির ছবি উপলোড করে নেটিজেনদের কোপে পরলেন তিনি।সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন সানি লিওন। যেখানে বাগানের মধ্যে বসে চা তৈরি করতে দেখা যায় সানিকে। কিন্তু, বাগানে বসে কেটলির মধ্যে চা নিয়ে লাইটার জ্বালিয়ে তা তৈরি করার চেষ্টা করেন। ছবি নীচে ক্যাপশনও দেন সানি। লেখেন, এমনভাবে লাইটার দিয়ে চা তৈরির চেষ্টা কেউ করবেন না।সানির ওই ছবি প্রকাশ্যে আসার পর পরই তা ভাইরাল হয়ে যায়। সানি যেভাবে চা তৈরি করছেন, তা এক মাস পরে হবে বলে কেউ কটাক্ষ করেন। কেউ ‘বীরবল কি খিচড়ি’ বলে কটাক্ষ করেন সানি লিওনের ওই প্রচেষ্টাকে। কেউ আবার আগরবাতি দিয়ে চা তৈরির পরামর্শও দিয়েছেন সানিকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.