Header Ads

বিয়ে না করলেই ভালো হত! শোভন বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন ‘বান্ধবী’ বৈশাখী

নজরবন্দি ব্যুরো: মমতাকে বরাবর মা বলে সম্বোধন করেন শোভন চট্টোপাধ্যায়। এমনকি তাঁর মোবাইল ফোনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম্বার সেভ করা রয়েছে ‘মা’ নামেই।
শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্কে এমন তথ্যই এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

গত এক সপ্তাহের অন্যতম চর্চিত বিষয় কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়য়ের সম্পর্ক নিয়ে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে শোভনের সঙ্গে তাঁর সম্পর্ক ও রত্না দেবীকে নিয়ে ফের মুখ খুললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি স্পষ্ট ভাবে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলেই সম্বোধন করেন শোভন চট্টোপাধ্যায়।

মায়ের নির্দেশ অনুযায়ী তিনি সব কাজ করেন। তিনি এর পরে বলেন পরবর্তীকালেও যা হবে মায়ের কথা অনুযায়ীই হবে। তিনি এও জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায় তাঁকে বলেছেন, বিয়ে না করে দল করলেই তাঁর ভালো হত। এখন তাঁর মনে হয় বিয়ে করেই তিনি বড় ভুল করেছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.