Header Ads

আবার বোলিং অ্যাকশনে ত্রুটি নারিনের! চাপে কেকেআর।

নজরবন্দি ব্যুরোঃ আইপিএল এর আগে বড় ধাক্কা খেল কেকেআর। তাঁদের সেরা বোলিং স্তম্ভ সুনীল নারিনের বোলিং অ্যাকশনের ত্রুটি ধরা পরেছে। এখন পাকিস্তান ক্রিকেট লিগে খেলছেন সুনীল নারিন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, 'পিএসএলে বুধবারের ম্যাচ চলছিল লাহোর কলন্দরস ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটরের মধ্যে, সেখানে অসাংবিধানিক বোলিং অ্যাকশন করেছেন নারিন। এর আগে বোলিং অ্যাকশনের ত্রুটি ধরা পড়ায় ২০১৫ বিশ্বকাপে খেলতে পারেননি নারিন। তারপর আবার ২০১৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ফের তাঁর অ্যাকশন নিয়ে অভিযোগ হয়।

কিন্তু সেবার আই পি এল এর আগে ছাড়পত্র পান তিনি। আর আবার ঠিক পি এল এর আগে তাঁর বোলিং অ্যাকশনের ত্রুটি ধরা পরেছে। তাই এবার যদি তিনি বাদ যান সে ক্ষেত্রে খুব বিপদে পরবে কেকেআর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.